Phrasal Verb with Look
- August 22, 2024
- Posted by: u2canlearnenglish
- Category: English Language & Grammar
“Look” verbটি ব্যবহার করে কয়েকটি গুরুত্বপূর্ণ Group/Phrasal verbs দেওয়া হলোঃ
Look এর সাধারণ অর্থ হলো “মনে হওয়া”। এটা একটি Linking verb। যেমন-
তাকে ক্লান্ত মনে হচ্ছে – He looks tired.
তোমাকে চমৎকার লাগছে – You look amazing.
তবে এর সাথে এক বা একাধিক preposition যুক্ত করে Transitive ও Intransitive verb এ রুপান্তর করা যায়। নিচে উদাহরণসহ দেওয়া হলো:
১। Look at – to turn to someone or something – কারো বা কোনো কিছুর দিকে তাকানো।
a. Please look at me. দয়া করে আমার দিকে তাকাও।
b.He looked at me angrily. – সে রাগান্বিতভাবে আমার দিকে তাকালো।
২। Look after – to take care of someone/ something – কাউকে/কোনো কিছুর দেখাশোনা করা বা যত্ন নেওয়া।
a. He looks after some homeless aged people. সে কয়েকজন গৃহহীন বৃদ্ধ মানুষকে দেখাশোনা করে।
b. We should look after our physical and mental health. আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত।
৩। Look down upon/on – to treat someone as unimportant or unworthy of respect – কাউকে গুরুত্বহীন বা সম্মানের অযোগ্য মনে করা।
a. The rich generally look down upon/on the poor. ধনীরা সাধারণত গরীবদের ঘৃণা করে।
b. We should not look down upon the ugly persons. কুৎসিত চেহারার মানুষদের আমাদের ঘৃণা করা উচিৎ নয়।
৪। Look into – to investigate something – কোনো কিছুর তদন্ত করা।
a. The police are looking into the matter. পুলিশ বিষয়টির তদন্ত করছে।
b. The matter needs to be looked into properly. বিষয়টির যথাযথ তদন্ত করা উচিৎ।
৫। Look over – to examine something to see how good, big, etc. – কোনো কিছুর গুণাগুণ পরীক্ষা করা। যেমন পরীক্ষার খাতা দেখা।
a. The teacher is looking over the answer script very carefully. শিক্ষক খুব যত্নসহকারে পরীক্ষার খাতা দেখছেন।
b. We looked over the house before taking our decision to buy. বাড়িটি কেনার সিদ্ধান্ত নেওয়ার আগেই আমরা ভালো করে দেখে নিয়েছিলাম।
৬। Look for – to try to find someone or something – কাউকে বা কোনো কিছু খোঁজা।
a. I was looking for the manager of the bank. – আমি ব্যাংকের ম্যানেজারকে খুঁজতেছিলাম।
b. I looked for my lost purse but did not find it. আমি আমার হারানো মানিব্যাগ খুঁজেছিলাম কিন্তু পায়নি।
৭। Look back on – to think of the past – অতীত নিয়ে চিন্তা করা।
a. My grandfather always think back on his life. আমার দাদু সবসময় তার অতীত জীবন নিয়ে চিন্তা করেন।
b. We should not waste time looking back on things that have caused us distress. হতাশা সৃষ্টি করেছে এমন জিনিস নিয়ে আমাদের চিন্তা করা উচিৎ নয়।
৮। Look forward to – to wait for something pleasant – ভালো কিছুর জন্য অপেক্ষা করা।
বি.দ্র. এই phrase এর পরে verb এর gerund form (ing) হয়।
a. I am looking forward to visiting Cox’s Bazar. আমি কক্সবাজার ভ্রমণের জন্য অপেক্ষা করছি।
b. They were looking forward to arranging a youth club. তারা একটা যুব সংঘ গঠনের প্রত্যাশা করছিল।
৯। Look up to – to respect someone – কাউকে সম্মান করা
a. Students should look up to their teachers. শিক্ষার্থীদের উচিৎ তাদের শিক্ষকদের সম্মান করা।
b. He does not look up to his father. সে তার বাবাকে সম্মান করে না।
১০। Look out – to take care of someone – কারো দেখাশোনা করা।
a. Mr. Johnson looks out for his aged parents. মি. জনসন তার বয়স্ক পিতামাতাকে দেখাশোনা করে।
b. We should look out the needy persons. আমাদের উচিৎ দরিদ্র মানুষের দেখাশোনা করা।
১১। Look up – to find a fact or a piece of information by looking in something such as a reference book, a list or a word in a dictionary – কোনো বই বা তালিকা থেকে গুরুত্বপূর্ণ তথ্য খোঁজা বা ডিকশনারী থেকে শব্দ খোঁজা।
a. I uaually use an online dictionary to look up the meaning of an unknown word. কোনো অজানা শব্দের অর্থ খুজতে আমি সাধারণত অনলাইন ডিকশনারী ব্যবহার করি।
b. He looked his name up in the list of selected students. নির্বাচিত শিক্ষার্থীদের তালিকায় সে তার নাম খুঁজেছিল।
বি.দ্র. – পড়া শেষে তোমাদের মতামত জানাতে ভুলবে না। ভালো লাগলে ধারাবাহিকভাবে Group/Phrasal Verbs নিয়ে নিয়মিত পোস্ট দেওয়া হবে।